শেরপুরে অবৈধভাবে মজুতকৃত টিসিবির চালসহ ডিলার নজরুল আটক

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরে অবৈধভাবে মজুতকৃত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র ২৪৮ বস্তা চাল জব্দ করেছে পুলিশ।২৫ নভেম্বর মঙ্গলবার বিকেলে শহরের

2025-11-26T11:13:00+00:00
2025-11-26T11:47:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুরে অবৈধভাবে মজুতকৃত টিসিবির চালসহ ডিলার নজরুল আটক
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১১:১৩ এএম  আপডেট: ২৬.১১.২০২৫ ১১:৪৭ এএম  (ভিজিট : ৬৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

শেরপুরে অবৈধভাবে মজুতকৃত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র ২৪৮ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। 

২৫ নভেম্বর মঙ্গলবার বিকেলে শহরের শেখহাটি বাজার থেকে এসব চাল জব্দ করা হয়। ওইসময় নজরুল ইসলাম (৩৫) নামে টিসিবি ডিলারকে আটক করা হয়। নজরুল ইসলাম সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের গণইভরুয়াপাড়া গ্রামের মৃত একাব্বর হাজীর ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে শেরপুর পৌর শহরের শেখহাটি বাজারে টিসিবি পণ্য বিক্রি করে আসছিলেন ডিলার নজরুল ইসলাম। এদিকে গ্রাহকদের চাল না দিয়ে সেগুলো জান্নাত এন্টাপ্রাইজ নামে এক দোকানে অবৈধভাবে মজুদ করা হচ্ছিল- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে সদর উপজেলা প্রশাসন ও পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া। পরে সেখান থেকে ২৪৮টি বস্তায় প্রায় সাড়ে ৭ টন চাল জব্দ করে সদর থানায় নেওয়া হয়। এসময় আটক করা হয় ডিলার নজরুল ইসলামকে।

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে টিসিবি ডিলার নজরুল ইসলামকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy