গাংনীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

সারাবাংলা

মেহেরপুরের গাংনী উপজেলার কসবা মধ্যপাড়ায় পুকুরের পানিতে ডুবে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু ঘটেছে। আজ বুধবার বেলা

2025-11-26T13:36:31+00:00
2025-11-26T15:57:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাংনীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১:৩৬ পিএম  আপডেট: ২৬.১১.২০২৫ ৩:৫৭ পিএম  (ভিজিট : ৫০)
X

মেহেরপুরের গাংনী উপজেলার কসবা মধ্যপাড়ায় পুকুরের পানিতে ডুবে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু ঘটেছে। আজ বুধবার বেলা ১১টার দিকে পুকুরের পাশে খেলতে গিয়ে এ দূর্ঘটনাটি ঘটে। ওই শিশুর নাম আইমান। সে কসবা গ্রামের বশির উদ্দীনের ছেলে।

কসবা ব্লাড ব্যাংক সোসাইটির সভাপতি রাসেল জানান, বাড়ির পাশে পুকুর পাড়ে খেলছিল আইমান। অনেক্ষণ তাকে না দেখতে পেয়ে বাড়ির লোকজন খোজাখুঁজি করে পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান তারা। ধারণা করা হচ্ছে খেলতে গিয়ে অসাবধানতাবশত সে পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু ঘটে।

গাংনী থানার ওসি বানী ইসরাইল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy