কুষ্টিয়ার কুমারখালীতে গুঁড়িয়ে দিল ৯টি অবৈধ ইটভাটা

কুষ্টিয়া প্রতিনিধি

সারাবাংলা

কুষ্টিয়া জেলা প্রতিনিধিকুষ্টিয়া কুমারখালী উপজেলার চরসাদীপুর এলাকায় পরিবেশ অধিদপ্তর অভিযানে সকাল ১০ থেকে বিকেল পর্যন্ত গুঁড়িয়ে দেওয়া হয়েছে

2025-11-26T14:19:38+00:00
2025-11-26T14:19:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুষ্টিয়ার কুমারখালীতে গুঁড়িয়ে দিল ৯টি অবৈধ ইটভাটা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ২:১৯ পিএম   (ভিজিট : ১০৪)
X

কুষ্টিয়া জেলা প্রতিনিধি 
কুষ্টিয়া কুমারখালী উপজেলার চরসাদীপুর এলাকায় পরিবেশ অধিদপ্তর অভিযানে সকাল ১০ থেকে বিকেল পর্যন্ত গুঁড়িয়ে দেওয়া হয়েছে নয়টি অবৈধ ইটভাটা। এ সময় প্রায় এক কোটি টাকার কাঁচা ইট নষ্ট করা হয়। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল থেকে দিনভর এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপপরিচালক মো. এমদাদুল হক, সিনিয়র কেমিস্ট মো. হাবিবুল বাশার, পরিদর্শক নাসরিন সুলতানাসহ অধিদপ্তর অন্যান্য কর্মকর্তারা।

 অভিযানে সহযোগিতা করে কুষ্টিয়া বিজিবি ৪৭ ব্যাটালিয়ন, কুষ্টিয়া পুলিশ বিভাগ, সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফুর রহমান বলেন, নদীবেষ্টিত চরসাদীপুর ইউনিয়নটি অত্যন্ত দুর্গম এলাকা। এখানে আসা যেমন কষ্টকর, ঠিক তেমনি অভিযান পরিচালনাও চ্যালেঞ্জিং। তবু অবৈধ ইটভাটা উচ্ছেদে আমরা কঠোর অবস্থানে আছি। আজ ৯টি ভাটা উচ্ছেদ করেছি, আরও কয়েকটি শনাক্ত আছে।

 পর্যায়ক্রমে সব অবৈধ ভাটা উচ্ছেদ করা হবে। পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপপরিচালক মো. এমদাদুল হক জানান, কুষ্টিয়া জেলায় ১৮৫টির মতো ইটভাটা রয়েছে। যার মধ্যে মাত্র ১৭টি ইটভাটার পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র রয়েছে। অবৈধ এই ইটভাটাগুলো প্রতি বছর প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর আইনকে অমান্য করে পরিচালিত হয়ে আসছে। পর্যায়ক্রমে অবৈধ এসব ইটভাটায় অভিযান পরিচালনা করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে বলে তিনি ঘোষণা দেন।  
স্থানীয়দের অভিযোগ, অবৈধ ইটভাটাগুলো দীর্ঘদিন ধরে পরিবেশের ক্ষতি করে আসছিল। অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy