প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ২:৪৫ পিএম (ভিজিট : ৫৪)

X
ভোলার চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে।
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রহণ করা কর্মসূচির মাধ্যমে প্রাণিসম্পদের সার্বিক উৎপাদন বৃদ্ধি, আধুনিক তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার, দেশীয় প্রাণিসম্পদ সংরক্ষণ ও উন্নয়ন, রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে খামারিদের সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। এসব কার্যক্রম প্রাণিসম্পদ খাতকে আরও গতিশীল করে তুলবে, যা দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি। এছাড়া উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মো. রাজন আলী, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (ভা.প্রা.), বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।
এবিষয়ে ইউএনও রাসনা শারমিন মিথি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে চরফ্যাশনে সপ্তাহব্যাপী ভেটেরিনারি সেবা, রোগ নির্ণয়, পরামর্শ প্রদান এবং খামারিদের জন্য প্রশিক্ষণসহ নানা কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, এই সপ্তাহে প্রাণিসম্পদ উন্নয়নে জনগণের সম্পৃক্ততা বাড়াবে এবং খামারিদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করবে।