প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৩:৫৫ পিএম (ভিজিট : ২১২)

X
"দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া সারিয়াকান্দি উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর শুভ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় প্রাণী সম্পদ কার্যালয় থেকে র্যালী বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় সেখানে এসে শেষ হয়। পরে বেলুন ফেস্টুন উড়িয়ে প্রদর্শনী কার্যক্রম উদ্বোধন করা হয়।
উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা: মীর কাওছার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আতিকুর রহমান।
প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার তমাল মাহমুদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, প্রাণী সম্পদ অধিদপ্তর বগুড়া উপ-পরিচালক কৃত্রিম প্রজনন গোপেশ চন্দ্র, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা মৎস অফিসার মুর্শিদা খাতুন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: এ জেড এম খালেদ জুলফিকার, থানা অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম, খামারিদের মধ্যে থেকে বাবুল ইসলাম প্রমুখ।