পোরশায় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে

2025-11-26T15:59:12+00:00
2025-11-26T15:59:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পোরশায় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৩:৫৯ পিএম   (ভিজিট : ৬৮)
X

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ৭ দিনব্যাপি প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। 

প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প(এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগীতায় অনুষ্ঠিত প্রদর্শনীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ইউএনও রাকিবুল ইসলাম। বুধবার প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রদর্শনীতে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম। 

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডাঃ গোলাপ হোসেন। সংশ্লিষ্ট কার্যালয়ের অফিস সহকারি গোপাল দাসের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) মোছা: নাবিলা ফেরদৌস, থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, ইউআরসি ইন্সিট্রাক্টর আশরাফুল আলম সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

পরে প্রদর্শনীতে অংশ গ্রহণকারী খামারীদের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বিভিন্ন খামারী ও গরুমালিকদের প্রানিসম্পদ বৃদ্ধির লক্ষ্যে পশুপালনে উৎসাহ প্রদান করেন ইউএনও রাকিবুল ইসলাম। পরে কর্মকর্তা ও খামারীদের অংশ গ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন ইউএনও রাকিবুল ইসলাম। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy