চৌদ্দগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

‘দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

2025-11-26T16:07:02+00:00
2025-11-26T16:07:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চৌদ্দগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৪:০৭ পিএম   (ভিজিট : ১০৫)
X

‘দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবদুল্লাহ আল মামুন সাগর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জোবায়ের হোসেন, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ, এবং চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসাইন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ নাহিদ হাসান। এ সময় উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় কৃষক ও খামারিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন বলেন, “দেশীয় জাতের বৈশিষ্ট্য বজায় রেখে আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদনশীলতা বাড়াতে পারলে খামারিদের আয় বাড়বে, গ্রামীণ অর্থনীতিও আরও শক্তিশালী হবে। প্রাণিসম্পদ খাত বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত—তাই সরকার এ খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে এগিয়ে নিচ্ছে।”

এ উপলক্ষে প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে বিভিন্ন জাতের গবাদিপশু, হাঁসমুরগি, দুগ্ধজাত পণ্য ও খামার ব্যবস্থাপনা প্রযুক্তির ওপর প্রদর্শনীও আয়োজন করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy