গফরগাঁওয়ে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণি সম্পদে হবে উন্নতি- এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে গফরগাঁওয়ে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী

2025-11-26T16:38:21+00:00
2025-11-26T16:38:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গফরগাঁওয়ে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৪:৩৮ পিএম   (ভিজিট : ৮২)
X

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণি  সম্পদে হবে উন্নতি- এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে গফরগাঁওয়ে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী  ২০২৫ উপলক্ষে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে স্থানীয় খামারি এবং দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে  একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে গফরগাঁও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে আধুনিক পদ্ধতিতে গবাদিপশু পালন এবং দেশের প্রাণিজ ও আমিষের চাহিদা পূরণে খামারিদের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

উপজেলা  প্রাণী সম্পদ  অফিসার ডাঃ মতিউর রহমানের সভাপতিত্বে  প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ উপলক্ষে উদ্বোধনী ও আলোচনা সভায় প্রধান অথিতি হিসাবে উপস্তিতছিলেন উপজেলা নিবাহী কমকতা এনএম আব্দুল্লাহ আল মামুন।   

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা ভেটেনারি সাজন ডাঃ দেলোয়ার হোসেন, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সাফাত জামান পনির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হোসেন প্রমুখ।  

প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রান্তিক খামারিরা তাদের উন্নত জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি এবং বিভিন্ন প্রজাতির শৌখিন পাখি প্রদর্শন করেন। মেলায় প্রাণিসম্পদ প্রযুক্তির বিভিন্ন  ৩৮টি স্টলও স্থান পায়, যা দর্শনার্থীদের নজর কাড়ে।

প্রাণিসম্পদ অফিসার ডাঃ মতিউর রহমান বলেন, "এই প্রদর্শনীর মূল লক্ষ্য হলো আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি করা এবং সাধারণ মানুষকে পুষ্টির চাহিদা পূরণে সচেতন করা।"

মেলা প্রাঙ্গণে স্থানীয় গণমাধ্যমকর্মী, সেবা গ্রহীতা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতি ছিল লক্ষণীয়। সফলভাবে প্রদর্শনী সম্পন্ন করায় আয়োজকদের ধন্যবাদ জানান অংশগ্রহণকারী খামারিরা। দিনব্যাপী এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী সেরা খামারিদের মাঝে পরবর্তীতে পুরস্কার বিতরণ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy