প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৫:১৫ পিএম (ভিজিট : ৩৪)

X
‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্যে পঞ্চগড়ে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ।
এ উপলক্ষে বুধবার প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় পঞ্চগড় সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করে।
সকালে হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে এসে শেষ হয়। এ সময় অতিথিরা রঙিন বেলুন উড়িয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করেন। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান। সদর উপজেলা নিবার্হী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. নূরুল ইসলাম।
এ সময় বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হালিম, জেলা কৃত্রিম প্রজনন কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত উপ পরিচালক সুবোধ চন্দ্র রায়, উদ্যোক্তা ও খামারীদের মধ্যে আব্দুস সালাম, মাকসুদা আখতার সুইটি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মরিয়ম রহমান।