গুপ্ত গ্রুপের ষড়যন্ত্র চলছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম রিতা

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

সারাবাংলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মানিকগঞ্জ–৩ আসনের দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী আফরোজা খানম রিতা বলেছেন, সামনে

2025-11-26T17:31:29+00:00
2025-11-26T17:31:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুপ্ত গ্রুপের ষড়যন্ত্র চলছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম রিতা
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৫:৩১ পিএম   (ভিজিট : ৭৪)
X

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মানিকগঞ্জ–৩ আসনের দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী আফরোজা খানম রিতা বলেছেন, সামনে জাতীয় নির্বাচন। দীর্ঘ ১৭ বছরের দুঃশাসন থেকে বেরিয়ে আসার যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা আমাদের সঠিকভাবে কাজে লাগাতে হবে। ষড়যন্ত্র চলছে, একটি গুপ্ত গ্রুপ কাজ করছে—তাই আমাদের সজাগ থাকতে হবে।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত প্রতিষ্ঠানটির এক দশক পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা যেন কোনো ভুল সিদ্ধান্ত না নেই। মানিকগঞ্জকে অবনতির দিকে ঠেলে দেওয়া যাবে না। একটি সিদ্ধান্ত শুধু আপনার নয়, আপনার সন্তানের ভবিষ্যৎকেও নির্ধারণ করে। আগামীর মানিকগঞ্জ কেমন হবে- তা নির্ভর করছে আপনাদের ভোটের ওপর। সারা বাংলাদেশের মানুষ জানে মানিকগঞ্জ ধানের শীষের এলাকা সেই ধানের শীষ আমাদের ফিরিয়ে আনতে হবে। 

ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়ে রিতা বলেন, মানিকগঞ্জের মানুষ ধানের শীষকে ভালোবাসেন। এই ভালোবাসার মর্যাদা রাখতে হবে। ধানের শীষকে বিজয়ী করে আমরা সমগ্র মানিকগঞ্জবাসী জয়ী হতে পারি। আপনারা যে স্বপ্ন দেখছি সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে হবে। ফলে আমরা এবং আমাদের আগামী প্রজন্ম জাতি হিসেবে উন্নতির শেখরে পৌঁছাবে।

অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাসুদ পারভেজের সভাপতিত্ব এবং প্রধান শিক্ষক এস. এম. আশরাফুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু মোহাম্মদ নাহিদসহ শিক্ষক–শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy