কেন্দুয়ায় জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

দেশীয় জাত , আধুনিক প্রযুক্তি : প্রাণিসম্পদে হবে উন্নতি প্রতিপাদ্যে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়ায় জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ এর

2025-11-26T17:43:11+00:00
2025-11-26T17:43:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৫:৪৩ পিএম   (ভিজিট : ১৩১)
X

"দেশীয় জাত , আধুনিক প্রযুক্তি : প্রাণিসম্পদে হবে উন্নতি" প্রতিপাদ্যে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়ায় জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে হাসপাতাল প্রাঙ্গণে সপ্তাহব্যাপী এর উদ্বোধন করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম উল ইসলাম চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, বিশেষ অতিথিবৃন্দ, উদ্যোক্তা ও খামারিগণ এবং গণমাধ্যম কর্মীরা।

উদ্বোধন শেষে এক বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ মেলায় প্রদর্শিত ত্রিশটি (৩০) স্টল পরিদর্শন ও আগতদের সাথে কথা বলেন। 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. মতিউর রহমান গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, ভ্রাম্যমাণ প্রচারণা, ফ্রি মেডিকেল ক্যাম্পিং, ফ্রি ফেক্সিনেশন, স্কুল ফিডিং, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীসহ বিভিন্ন কর্মসূচির আওতায় এই মেলা উপজেলাব্যাপী সাতদিন ধরে চলবে। আমরা চাই এই মেলার মাধ্যমে প্রকৃত উদ্যোক্তা তৈরি হোক। 

উল্লেখ্য আগামী ২ ডিসেম্বর উপজেলা পরিষদ প্রাঙ্গণে জালাল মঞ্চে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেলার সমাপনী ঘোষণা করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy