চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম নগরে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (২৬ নভেম্বর) ভোরে নগরের তিনপুলের মাথা এলাকায় এ মিছিল করেন তারা। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে চট্টগ্রাম নগরের গোলাম রসুল মার্কেটের সামনে তিনপুলের মাথা থেকে মিছিল শুরু হয়ে জুবিলি রোডের দিকে এগিয়ে যায়। মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরাই নেতৃত্ব দেন।

2025-11-26T18:35:52+00:00
2025-11-26T18:46:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৬:৩৫ পিএম  আপডেট: ২৬.১১.২০২৫ ৬:৪৬ পিএম  (ভিজিট : ২০১)
X

চট্টগ্রাম নগরে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (২৬ নভেম্বর) ভোরে নগরের তিনপুলের মাথা এলাকায় এ মিছিল করেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে চট্টগ্রাম নগরের গোলাম রসুল মার্কেটের সামনে তিনপুলের মাথা থেকে মিছিল শুরু হয়ে জুবিলি রোডের দিকে এগিয়ে যায়। মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরাই নেতৃত্ব দেন।

এ ঘটনার ১ মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মিছিল থেকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা।

এ বিষয়ে সিএমপির কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, সকালে তিনপুল রাস্তার মাথায় নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিল বের হওয়ার খবর পেয়েছি। কারা মিছিল করেছে, তাদের ধরতে অভিযান চলছে। গ্রেফতারে পুলিশ মাঠে রয়েছে। 




  বিষয়:   ছাত্রলীগের মিছিল  ঝটিকা মিছিল  নিষিদ্ধ ছাত্রলীগ  চট্টগ্রাম 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy