আশাশুনিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী

সারাবাংলা

সাতক্ষীরার আশাশুনিতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২৫ উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রাণীসম্পদ

2025-11-26T19:36:56+00:00
2025-11-26T19:36:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আশাশুনিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৭:৩৬ পিএম   (ভিজিট : ৩১)
X

সাতক্ষীরার আশাশুনিতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২৫ উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে একই স্থানে শেষ হয়। এবারের প্রতিপাদ্য ছিল "দেশী জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণীসম্পদে হবে উন্নতি।

আলোচনা সভায় সভাপতি করেন ভেটেরিনারি সার্জন ডা: আব্দুস সালাম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, কৃষিসম্প্রারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, পিআইও আমিনুর ইসমাল, আইসিটি কর্মকর্তা ফারুক বিল্লাহ, সমবায় কর্মকর্তা ভার: সন্ন্যাসী মন্ডল, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান হাসান, সাংবাদিক গোপাল কুমার মন্ডল, খামারী দিপু ঘোষ, মল্লিকা মন্ডল। 

এসময় বক্তারা বলেন, প্রতিদিনের খাদ্য তালিকায় প্রাণীসম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের দৈনিন্দন পুষ্টির চাহিদা পুরণ করে। পাশাপাশি একজন খামারী তার পরিবারের চাহিদা পুরণ করে জাতীয় জীবনেও গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করতে পারে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy