প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৭:৪১ পিএম (ভিজিট : ৩৮)

X
দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি- প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় বাকেরগঞ্জ জে এস ইউ মডেল হাই স্কুল মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ সালেহ আল রেজার সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা অনন্যা কবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদার, থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল হোসেন, জে এস ইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান খান, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক এইচ এম জাফর আহমেদ, প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে খামারিরা দেশীয় প্রজাতির গাভী, ব্রাক বেঙ্গল ছাগল, কবুতর, ঘাস, মুরগী, হাঁসসহ বিভিন্ন পশুপাখির প্রদর্শন করেন।