আদমদীঘিতে জাতীয় প্রাণিসপ্তাহ উপলক্ষ্যে প্রাণিসম্পদ প্রদর্শনী

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার আদমদীঘি উপজেলায় জাতীয় প্রাণী সপ্তাহ উপলক্ষ্যে প্রাণি সম্পদ অফিসের আয়েজনে প্রাণি সম্পদ অধিদপ্তর ও ডেইরি উন্নয়ন প্রকল্প

2025-11-26T19:43:43+00:00
2025-11-26T19:43:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আদমদীঘিতে জাতীয় প্রাণিসপ্তাহ উপলক্ষ্যে প্রাণিসম্পদ প্রদর্শনী
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৭:৪৩ পিএম   (ভিজিট : ১০৩)
X

বগুড়ার আদমদীঘি উপজেলায় জাতীয় প্রাণী সপ্তাহ উপলক্ষ্যে প্রাণি সম্পদ অফিসের আয়েজনে প্রাণি সম্পদ অধিদপ্তর ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণি সম্পদ প্রদর্শনী ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বেলা ১১ টায় র‌্যালি শেষে আদমদীঘি প্রাণি সম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল  চত্বরে প্রাণি সম্পদ প্রদর্শনী প্রদশিত হয়। 

আদমদীঘি উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা: বেনজীর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে প্রদর্শনী উদ্বোধন ও বক্তব্য রাখেন করেন, আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম। আরো বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা, আবাসিক মেডিকেল অফিসার ডা: আব্দুল হালিম, সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, ওসি এসএম মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমুখ। আলোচনা শেষে আদমদীঘি শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

দিনব্যাপী অনুষ্ঠিত প্রদর্শনীতে ২০টি স্টল অংশ নিয়েছে। স্টল গুলোতে শাহীওয়াল ষাঁড়, হলস্টিন ফ্রিজিয়ান জাতের গাভী, মহিষ, হরিয়ানী, গজারি জাতের খাসি, গাড়ল জাতের ভেড়া, প্রিন্স জাতের পাখি, মিশরী মুরগী, ঘোড়া, খরগোশ, বিড়াল, উন্নত জাতের কুকুর, বেইজিং জাতের হাঁস, টাইগার মোরগসহ বিভিন্ন জাতের পশু-পাখি প্রদর্শনী হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy