চট্টগ্রাম জেলা পুলিশের নতুন এসপি মোহাম্মদ নাজির আহমেদ খাঁন

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম জেলা পুলিশের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ নাজির আহমেদ খাঁন। বর্তমানে তিনি কুমিল্লা জেলার

2025-11-26T20:47:53+00:00
2025-11-26T20:47:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রাম জেলা পুলিশের নতুন এসপি মোহাম্মদ নাজির আহমেদ খাঁন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৮:৪৭ পিএম   (ভিজিট : ৭১)
X

চট্টগ্রাম জেলা পুলিশের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ নাজির আহমেদ খাঁন। বর্তমানে তিনি কুমিল্লা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন।

বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মো. মাহাবুবুর রহমান।

একই প্রজ্ঞাপনে চট্টগ্রামের বর্তমান পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুকে সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি মাধ্যমে এই এসপিদের বদলির নির্বাচন সম্পন্ন হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের প্রস্তুতি হিসেবে ৬৪ জেলার পুলিশ সুপারদের চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy