নির্বাচনে নারী ও যুবদের অংশগ্রহণে কুড়িগ্রামে নাগরিক সমাজের সংলাপ

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারী ও যুবকদের কার্যকর অংশগ্রহণ এবং নেতৃত্ব বিকাশের দাবিতে কুড়িগ্রামে নাগরিক সমাজের প্রতিনিধিদের

2025-11-26T20:57:06+00:00
2025-11-26T20:57:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচনে নারী ও যুবদের অংশগ্রহণে কুড়িগ্রামে নাগরিক সমাজের সংলাপ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৮:৫৭ পিএম   (ভিজিট : ৭৫)
X

আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারী ও যুবকদের কার্যকর অংশগ্রহণ এবং নেতৃত্ব বিকাশের দাবিতে কুড়িগ্রামে নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২৬ নভেম্বর) সকালে জেলা পরিষদ হল রুমে উদয়াঙ্কুর সেবা সংস্থার উদ্যোগে ইউরোপীয়ান ইউনিয়ন ও একশন এইড বাংলাদেশের সুশীল প্রকল্পের আওতায় এই সংলাপটি অনুষ্ঠিত হয়।

সংলাপের শুরুতে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে এক বর্ণাঢ্য র‍্যালী জেলা পরিষদ থেকে শুরু হয়ে শাপলা চত্বর ঘুরে পুনরায় জেলা পরিষদে এসে শেষ হয়। এতে নারী,  যুবক, সিভিল সোসাইটি প্রতিনিধিসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে সংলাপে বিভিন্ন স্কুল- কলেজের শিক্ষার্থীরা নির্বাচন সংক্রান্ত নানা প্রশ্ন করেন আমন্ত্রিত অতিথিদের। এতে নির্বাচনে পিভিসি ব্যানারের ব্যবহার,গাছে পেরেক দিয়ে পোস্টার সাঁটানো, প্রচারণায় শিশুদের ব্যবহার, সাইবার বুলিং, ভোটদানে জোর করে টিপসই নেয়া ইত্যাদি নানান বিষয়গুলো উঠে আসে। 

এ ছাড়াও সংলাপে নারী ও যুবকদের অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক এবং জবাবদিহিমূলক নির্বাচনী প্রক্রিয়ায় সম্পৃক্ত করার নানা চ্যালেঞ্জ গুলো তুলে ধরা হয়। এর পাশাপাশি প্রথমবার ভোটদানকারী তরুণ-তরুণীদের উৎসাহিত করা, সংরক্ষিত নারী আসনের সীমাবদ্ধতা নিয়ে জনসচেতনতা তৈরির বিষয়টিও আলোচনা গুরুত্ব পায়।

সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম  সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কাজী শফিকুর রহমান,জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক  হুমায়ূন কবির, জেলা সহকারি নির্বাচন অফিসার সালমা খাতুন,কুড়িগ্রাম হাবের সাধারণ সম্পাদক এম. রশিদ কুড়িগ্রামে নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি সংলাপ, উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা হাবের সভাপতি সাইদা ইয়াছমিন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy