প্রাণি সম্পদ খাত অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার, নীলফামারী

সারাবাংলা

প্রাণি সম্পদ খাত দেশের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশীয় জাত সংরক্ষণ

2025-11-26T20:59:51+00:00
2025-11-26T21:56:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রাণি সম্পদ খাত অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার, নীলফামারী
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৮:৫৯ পিএম  আপডেট: ২৬.১১.২০২৫ ৯:৫৬ পিএম  (ভিজিট : ১৩৪)
X

প্রাণি সম্পদ খাত দেশের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশীয় জাত সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেলে উৎপাদন আরও বাড়বে এবং খামারিরা অর্থনৈতিক ভাবে লাভবান হবে। এজন্য উদ্যোক্তাদেরও এগিয়ে আসতে হবে। ‘দেশীয় জাত-আধুনিক প্রযুক্তি’ প্রাণি সম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্যে নীলফামারীতে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান উপরোক্ত কথাগুলো বলেন।

বুধবার সকালে (২৬নভেম্বর) সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনী সপ্তাহ শুরু হয়েছে।

জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মহসিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বক্তব্য দেন। এতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ একেএম ফরহাদ নোমান।

পরে দিনব্যাপী প্রাণি সম্পদ প্রদর্শনীতে অংশ নেয়া স্টল সমুহ পরিদর্শণ করেন অতিথিবৃন্দ। উন্নত জাতের গবাদীপশু, হাঁস-মুরগি, ভেড়া, দুম্বা, কুবতর-পাখি, বিড়াল-কুকুরসহ প্রাণিসম্পদ সম্পর্কিত খাদ্য, ভ্যাকসিন, আধুনিক সরঞ্জমাদী ও বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হয় প্রদর্শনীতে।  

সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ একেএম ফরহাদ নোমান জানান, সাতদিন ব্যাপী এই সপ্তাহে উদ্বুদ্ধকরণ, সভা-সেমিনারসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy