প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৯:০২ পিএম (ভিজিট : ৮১)

X
"দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি" এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে 'জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী' উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং 'প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসান।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. স্বপন চন্দ্র দেবনাথের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন, উপজেলা কৃষি অফিসার মোঃ মোখলেছুর রহমান, অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মোছাঃ রিমা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, খামারি, উদ্যোক্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ও সঠিক ব্যবস্থাপনায় প্রাণিসম্পদ খাতে দেশ আরও সমৃদ্ধ হবে। স্থানীয় পর্যায়ের পশু পালকদের উৎসাহিত করতে এ ধরনের প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রদর্শনীতে নানা ধরনের পশুপাখি, খাদ্য, দুগ্ধজাত পণ্য, উন্নত জাতের বীজ ও আধুনিক প্রযুক্তি প্রদর্শিত হয়। অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন।