হবিগঞ্জ-৪ চুনারুঘাটে বিএনপির মনোনীত ফয়সলের গণমিছিল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বুধবার বিকেলে চুনারুঘাটের মধ্যে বাজারে আয়োজিত বিএনপির গণমিছিল ও নির্বাচনী সভা

2025-11-26T21:57:26+00:00
2025-11-26T21:57:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হবিগঞ্জ-৪ চুনারুঘাটে বিএনপির মনোনীত ফয়সলের গণমিছিল
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৯:৫৭ পিএম   (ভিজিট : ৩১৯)
X

হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বুধবার বিকেলে চুনারুঘাটের মধ্যে বাজারে আয়োজিত বিএনপির গণমিছিল ও নির্বাচনী সভা রূপ নেয় জনসমুদ্রে।দুপুর থেকে শুরু হওয়া নেতাকর্মীদের ঢল বিকেলের আগেই পুরো বাজার এলাকাকে এক ঐতিহাসিক সমাবেশে পরিণত করে। চুনারুঘাট উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এ গণমিছিলে অংশ নেয় চুনারুঘাটের ১০টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ।

দুপুরের পর থেকেই বিভিন্ন গ্রাম, বাজার, চা-বাগান এলাকা এবং পাহাড়ি জনপদ থেকে আসতে থাকে মিছিলের পর মিছিল। ধানের শীষের ব্যানার, ফেস্টুন, শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো উপজেলা সদর। নারী–পুরুষ, যুবক–যুবতী, কৃষক, দিনমজুর, চা–বাগান শ্রমিকসহ নানা শ্রেণি–পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এ গণমিছিলে।

প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোঃ ফয়সল। তিনি বলেন, “এখন সময় এসেছে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রতিষ্ঠা করার। জনগণের অধিকার ফিরিয়ে আনা, সুশাসন প্রতিষ্ঠা এবং মুক্ত–গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

নিজের রাজনৈতিক যাত্রার কথা উল্লেখ করে তিনি বলেন, “হবিগঞ্জ-৪ আসনে আমি চারবার বিএনপির মনোনীত প্রার্থী হয়ে নির্বাচন করেছি। বিজয়ী হতে না পারলেও কখনো কারো প্রতি কোনো ক্ষোভ রাখিনি, কোনো কষ্টও নেই। এটি আমার ব্যর্থতা হতে পারে, তবে আমি কখনোই মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হইনি। চুনারুঘাটের উন্নয়নে সবসময় কাজ করেছি এবং আগামীতেও করবো।”

তিনি আরও বলেন, “বড় আশা নিয়ে আবার আপনাদের দুয়ারে এসেছি। এবার আপনারা আমাকে নিরাশ করবেন না। এ নির্বাচন হবে পরিবর্তনের নির্বাচন—দেশকে এগিয়ে নেওয়ার নির্বাচন। আপনাদের রায়ে বিএনপি ক্ষমতায় গেলে চুনারুঘাটের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।”

বক্তৃতার এক পর্যায়ে যুবসমাজের সমস্যার দিকে দৃষ্টি রেখে ফয়সল বলেন, “যুবশক্তিকে কাজে লাগানো হবে, তাদের জন্য নতুন কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে। বেকারত্ব দূর করতে বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।”

তিনি উল্লেখ করেন যে এই চুনারুঘাট মাধবপুরে রয়েছে মোট ২৩টি চা-বাগান, যেখানে হাজার হাজার শ্রমিক কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। তাদের সমস্যার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন,

“আপনারা আমাদের আপনজন, আমার অহংকার। চা-বাগানে পানি, বাসস্থান, স্বাস্থ্যসেবা, শিক্ষাসহ নানা মৌলিক সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধান করা হবে অগ্রাধিকারভিত্তিতে।”

সভায় সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, “এই দেশে আপনাদের ওপরে কেউ কোনো জুলুম–নির্যাতন করতে পারবে না। আপনারা স্বাধীনভাবে, নিরাপদে চলাফেরা করবেন। আমরা আপনাদের পাশে আছি এবং সবসময় থাকবো।”

আসন্ন নির্বাচনের গুরুত্ব তুলে ধরে ফয়সল বলেন, “এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবাই ভোট কেন্দ্রে যাবেন। ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন।”

গণমিছিলকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে ট্রাক, পিকআপ, মোটরসাইকেল, রিকশা, অটোরিকশায় দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে আসেন। পথজুড়ে দেখা যায় তরুণদের প্রাণবন্ত অংশগ্রহণ, নারীদের উপস্থিতি এবং প্রবীণ সমর্থকদের উৎসাহ। চা-বাগানের শ্রমিকরাও অনেকেই মিছিল করে সমাবেশস্থলে যোগ দেন।

গণমিছিল শেষে নির্বাচনী সভা অনুষ্ঠিত হলে পুরো বাজার এলাকায় দাঁড়ানোর জায়গা থাকে না। নেতাকর্মীদের উচ্ছ্বাস, স্লোগান, করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো উপজেলা শহর।

বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, এবার তাদের এই গণমিছিল আগামী জাতীয় নির্বাচনে একটি নতুন মোড় তৈরি করবে এবং জনগণের আস্থা তাদের পক্ষে দৃঢ় করবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy