সীমান্তে বিজিবি'র অভিযানে ১০ কোটি টাকা মূল্যের ৩ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের উখিয়ায় বিজিবি দুঃসাহসিক অভিযান চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা

2025-11-27T13:03:36+00:00
2025-11-27T13:03:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সীমান্তে বিজিবি'র অভিযানে ১০ কোটি টাকা মূল্যের ৩ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১:০৩ পিএম   (ভিজিট : ১২৮)
X


কক্সবাজারের উখিয়ায় বিজিবি দুঃসাহসিক অভিযান চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।

বিজিবি জানান, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার হতে আনুমানিক ২.৫ কি. মি. দক্ষিণ দিকে বাংলাদেশের অভ্যন্তরে বিওপি হতে আনুমানিক ২ কি. মি. দক্ষিণ পশ্চিম দিকে ফারির বিল নামক স্থানে অবস্থান করে। কিছুক্ষণ পর মায়ানমার হতে ২ জন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে পায়। 

বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারিদের হাতে থাকা ৩টি কালো ব্যাগ ফেলে রেখে দ্রুত দৌড়ে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। উক্ত স্থানে তল্লাশি চালিয়ে ৩টি কালো ব্যাগের ভেতরে ৩৬ কাট অর্থাৎ ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। 

পরবর্তীতে পলায়নরত চোরাকারবারিদের গ্রেপ্তারের উদ্দেশ্যে রাতভর ওই এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করেও আটক করা সম্ভব হয়নি। 

জসীম উদ্দিন আরও জানান- পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত করে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy