নতুন ইউএনও নিয়োগ ১৬৬ ও বদলি ১৫৮

অনলাইন ডেস্ক

জাতীয়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার

2025-11-27T13:30:26+00:00
2025-11-27T13:34:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নতুন ইউএনও নিয়োগ ১৬৬ ও বদলি ১৫৮
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনে বড় রদবদল
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১:৩০ পিএম  আপডেট: ২৭.১১.২০২৫ ১:৩৪ পিএম  (ভিজিট : ৬৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার লক্ষ্যে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) লটারির মাধ্যমে বদলি করা হয়েছে।

একইসঙ্গে ১৬৬ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নতুনভাবে নিয়োগ দেওয়া হয়েছে এবং একযোগে ১৫৮ জন ইউএনওকে বদলি করা হয়েছে।

আট বিভাগের আওতাধীন ১৫৮ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একসঙ্গে বদলি করে বিভিন্ন দফতর ও কর্মস্থলে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এই রদবদলকে নির্বাচনকেন্দ্রিক প্রশাসনিক প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।

বুধবার (২৬ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। যদি কেউ নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করেন, তবে তাকে ৩০ নভেম্বর থেকেই স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, কোনো কর্মকর্তার দফতর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তিত হয়ে থাকলে তিনি বর্তমানে কর্মরত দফতরের নাম ও ঠিকানা উল্লেখ করে নতুন কর্মস্থলে যোগদানপত্র দাখিল করবেন।

এ আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy