ঢাকায় আবারও ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে।বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়।ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার

2025-11-27T16:26:41+00:00
2025-11-27T16:45:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকায় আবারও ভূমিকম্প
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৪:২৬ পিএম  আপডেট: ২৭.১১.২০২৫ ৪:৪৫ পিএম  (ভিজিট : ৩৯৮)
X

ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৩.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। 

ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে গাজীপুরের কালীগঞ্জে বলে জানা গেছে। ভূ-পৃষ্ঠের গভীরতা আনুমানিক ১০ কিলোমিটার।

ভূতত্ত্ব বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ধরনের ক্ষুদ্র মাত্রার ভূমিকম্প সাধারণত বড় ধরনের ক্ষতির ঝুঁকি সৃষ্টি করে না, তবে স্থানীয়রা সাময়িক আতঙ্কের মধ্যে পড়েছেন।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

গত ২২ ও ২৩ নভেম্বর দুইদিনের ব্যবধানে ঢাকা ও এর আশপাশ এলাকায় চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এদের মধ্যে তিনটির উৎপত্তিস্থলই ছিল নরসিংদী এবং একটির ঢাকা। এর মধ্যে শুক্রবার (২১ নভেম্বর) একটি শনিবার (২২ নভেম্বর) তিনটি ভূমিকম্প সংঘটিত হয়।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy