পীরগঞ্জে বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

পীরগঞ্জ (ঠাকুরগাঁও)প্রতিনিধি

সারাবাংলা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলার বৈরচুনা ইউনিয়নের বৈরচুনা উচ্চ বিদ্যালয় মাঠে এ

2025-11-27T17:50:38+00:00
2025-11-27T17:50:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পীরগঞ্জে বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
পীরগঞ্জ (ঠাকুরগাঁও)প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৫:৫০ পিএম   (ভিজিট : ৭৭)
X

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলার বৈরচুনা ইউনিয়নের বৈরচুনা উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্পের আয়োজন করে ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক এমপি ও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ।

ফ্রি মেডিকেল ক্যাম্পে শিশু, নারী, পুরুষসহ বিভিন্ন বয়সের শতাধিক মানুষ কে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নুসরাত জাহান জেরিন, পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নিত্য রায়, সহকারী মেডিকেল অফিসার জুবায়ের ইবনে নূর। সাধারণ রোগের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াও ডায়াবেটিস, রক্তচাপ, চর্মরোগ, গাইনি সমস্যা ও শিশু চিকিৎসা বিষয়ে পরামর্শ প্রদান করেন চিকিৎসকরা।

এ ছাড়াও দুঃস্থ রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। স্থানীয়রা বলেন, “গ্রামাঞ্চলে চিকিৎসা সুবিধা তুলনামূলকভাবে কম। তাই এ ধরনের ফ্রি ক্যাম্প আমাদের জন্য আশীর্বাদ।”

সাবেক এমপি জাহিদুর রহমানের ছোট মেয়ে ডাঃ নুসরাত জাহান জেরিন বলেন, ‘ভবিষ্যতে পীরগঞ্জের বিভিন্ন ইউনিয়নে নিয়মিতভাবে এধরনের  ফ্রি মেডিকেল ক্যাম্প  আয়োজন করা হবে, যাতে সাধারণ মানুষ ঘরে বসেই প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা পাবে।

এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সাংবাদিক লিমন সরকার, সাইদুর রহমান মানিক, ফাইদুল, সাকিব, বৈরচুনা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক কামাল হোসেন সিরাজী, সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, উপজেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রাজু, বৈরচুনা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আবু সাঈদ, আলমগীর, সুজন, সানিসহ অনেকেই।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy