আটোয়ারীতে নবাগত জেলা প্রশাসকের গণশুনানী অনুষ্ঠিত

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি

সারাবাংলা

পঞ্চগড়ের নবাগত জেলা প্রশাসক কর্তৃক আটোয়ারীতে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল

2025-11-27T17:53:40+00:00
2025-11-27T17:53:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আটোয়ারীতে নবাগত জেলা প্রশাসকের গণশুনানী অনুষ্ঠিত
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৫:৫৩ পিএম   (ভিজিট : ১৩৭)
X

পঞ্চগড়ের নবাগত জেলা প্রশাসক কর্তৃক আটোয়ারীতে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে পরিষদের হলরুমে গণশুনানীর আয়োজন করে আটোয়ারী উপজেলা প্রশাসন। 

গণশুনানীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবা গ্রহিতা ও আমন্ত্রিত অতিথিদের উদ্দ্যেশে কথা বলেন নবাগত পঞ্চগড় জেলা প্রশাসক ও  বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট কাজী মোঃ সায়েমুজ্জামান। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ মোঃ হুমায়ুন কবির, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহম্মেদ, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল, ওসি মোঃ রফিকুল ইসলাম সরকার জুয়েল, বিভিন্ন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাগণ, সেবা গ্রহিতা ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্থানীয় গণমাধ্যমকর্মী সহ ছাত্র সমন্বয়ক এবং স্বেচ্ছাসেবীবৃন্দ। 

জেলা প্রশাসক গণশুনানীতে পঞ্চগড় জেলাকে দুর্নীতি ও মাদকমুক্ত পরিচ্ছন্ন জেলায় রুপান্তরের লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানদের নির্দেশ দেন, সেবা গ্রহিতাদের সাথে ভালো আচরনের মধ্য দিয়ে যেন সকলেই সরকারী সেবার সুফল ভোগ করতে পারেন। গণশুনানী শেষে জেলা প্রশাসক আটোয়ারী থানা পরিদর্শন করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy