বিএনপি ধর্মকে ব্যবহার করে রাজনীতি করি না: এ্যানি

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর

সারাবাংলা

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, এ ভূখণ্ডে সকল ধর্মের মানুষ বসবাস করে। সকল ধর্মের মানুষের প্রতি

2025-11-27T17:56:13+00:00
2025-11-27T17:56:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপি ধর্মকে ব্যবহার করে রাজনীতি করি না: এ্যানি
স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৫:৫৬ পিএম   (ভিজিট : ৪৬)
X

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, এ ভূখণ্ডে সকল ধর্মের মানুষ বসবাস করে। সকল ধর্মের মানুষের প্রতি আমরা শ্রদ্ধা ও সম্মান করি। আমরা ধর্মান্ধ নয়। বিএনপি ধর্মকে ব্যবহার করে রাজনীতি করি না। যারা ধর্মকে ব্যাবহার করে রাজনীতি করে। তারাই আজ বেহেশতের টিকেট বিক্রি করে। কোন রাজনৈতিক দল জান্নাতের টিকেট দিতে পারে?

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে এ্যানি তার নির্বাচনীয় এলাকায় ভবানীগঞ্জ ইউনিয়নের চর-ভূতা গ্রামে নারী ভোটারদের সঙ্গে উঠান বৈঠকে এ মন্তব্য করেন।

এইসময় এ্যানি নারী ভোটারদের উদ্দেশ্য করে বলেন, আপনারা বিগত সময় আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন। আমি আপনাদের এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। আসন্ন নির্বাচনে বিজয়ী হলে আপনাদের এ ইউনিয়নের আরও ব্যাপক উন্নয়ন করবো। বিশেষ করে কৃষিক্ষেত্রে  জন্য। এলাকায় একটি কৃষিপণ্য এলাকা।

আপনারা বিগত-সময় দাঁড়িপাল্লাকে ভোট দেননি। সামনেও দিবেন না। কারণ তারা ধর্মের নামে অপরাজনীতি করে। পৃথিবীতে ধর্মীয় অনেক রাজনৈতিক দল রয়েছে। আল্লাহ কাউকে পছন্দ করেননি। বুঝি আল্লাহ তাদেরকে করেছেন? তারা তালিমের নামে মানুষকে ওয়াদা করাচ্ছে ভোটের নামে। আপনারা এগুলো থেকে সর্তক থাকবেন।

মাদক প্রসঙ্গে বিএনপির শীর্ষ এ্যানি বলেন, আমার লক্ষ্য হচ্ছে পুরো লক্ষ্মীপুরকে মাদকমুক্ত করার। মাদকের সঙ্গে অনেক অপরাধ জড়িত। আপনারা সবাই সজাগ থাকুন মাদকের বিষয়ে।

উঠান বৈঠকে এ্যানির সঙ্গে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পূর্ব বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক সুমি ভূঁইয়া ও ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি এস.এম আজাদ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy