টাঙ্গাইলে কারাবন্দী আওয়ামী লীগ নেতার মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইল জেলা কারাগারে বন্দী মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন (পূর্ব) আওয়ামী লীগের তিন নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক সুলতান মিয়ার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান।

2025-11-27T18:26:47+00:00
2025-11-27T18:26:47+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইলে কারাবন্দী আওয়ামী লীগ নেতার মৃত্যু
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৬:২৬ পিএম   (ভিজিট : ১৯২)
X

টাঙ্গাইল জেলা কারাগারে বন্দী মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন (পূর্ব) আওয়ামী লীগের তিন নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক সুলতান মিয়ার মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার রাতে বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান।

সুলতান মিয়া মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের হরিরপাড়া গ্রামের মৃত আজমত আলীর ছেলে। তার স্ত্রী ও এক ছেলে আছে।

টাঙ্গাইল জেলা কারাগারের সুপারিনটেনডেন্ট শহিদুল ইসলাম বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

কারাগার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক-সংলগ্ন মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার সামনে ছাত্র-জনতার আন্দোলন চলছিল। এ সময় গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের চোখে ছররা গুলি লাগে। এতে তার দুই চোখ অন্ধ হয়ে যায়। 

এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম বাদী হয়ে টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে ১০০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গত ২৮ অক্টোবর সুলতান মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে।




  বিষয়:   কারাগারে মৃত্যু  আওয়ামী লীগ নেতা  টাঙ্গাইল কারাগার  সুলতান মিয়া 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy