শ্রীপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে পুনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র

2025-11-27T18:42:13+00:00
2025-11-27T18:42:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৬:৪২ পিএম   (ভিজিট : ৭৫)
X

গাজীপুরের শ্রীপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে পুনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলা কৃষি অফিস আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হয়। 

শ্রীপুর উপজেলা কৃষি অফিসার সুমাইয়া সুলতানা বন্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ।

বিভিন্ন জাতের মধ্যে ব্রি ধান ৭৪, ব্রি ধান ৮৮, ব্রি ধান ৮৯, ব্রি ধান ৯২, ব্রি ধান ১০১, ব্রি ধান ১০২, ব্রি ধান ১০৫ জাতের বোরো ধানের বীজসহ নতুন জাতের সম্প্রসারণ, আধুনিক চাষাবাদ ও উৎপাদনশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে ৮৪০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, “কৃষকই দেশের খাদ্য নিরাপত্তার মূল চালিকা শক্তি। মাননীয় প্রধানমন্ত্রী কৃষকদের প্রতি সবসময় আন্তরিক। প্রণোদনার এই উপকরণ কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিক স্বস্তি এনে দেবে বলে আমরা বিশ্বাস করি।”

শ্রীপুর উপজেলা কৃষি অফিসার সুমাইয়া সুলতানা বন্যা বলেন, “রবি মৌসুমে কাঙ্ক্ষিত উৎপাদন নিশ্চিত করতে আমরা কৃষকদের পাশে রয়েছি। বিনামূল্যের এই বীজ ও সার কৃষকের উৎপাদন ব্যয় কমাতে এবং তাদের আরও উৎসাহিত করতে সহায়ক ভূমিকা রাখবে।”

বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক, অতিরিক্ত কৃষি অফিসার লুৎফুন নাহার, কৃষি সম্প্রসারণ অফিসার, মোঃ মাহবুবুল আলম, আফরোজা সহ প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy