রামগতিতে কোস্টগার্ডের অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের রামগতিতে ৫০ পিচ ও ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি কে আটক করেছে রামগতি কোস্ট গার্ড। বুধবার

2025-11-27T18:58:17+00:00
2025-11-27T18:58:17+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রামগতিতে কোস্টগার্ডের অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৬:৫৮ পিএম   (ভিজিট : ১৩৫)
X

লক্ষ্মীপুরের রামগতিতে ৫০ পিচ ও ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি কে আটক করেছে রামগতি কোস্ট গার্ড। বুধবার দুপুরে এবং বৃহস্পতিবার সকালে গোপন সংবাদে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছে ৫০ পিচ ইয়াবা ও ১ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। 

আটককৃত ব্যক্তিরা হচ্ছে- চর রমিজ ইউনিয়নের সৈয়দ মৌলবীর পোল এলাকার মৃত শাহ আলমের ছেলে মোহাম্মদ মিজু বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে ওই এলাকার বাড়ি থেকে তাকে আটক করা হয় অপর ব্যক্তি রামগতি পৌরসভার শ্যামল গ্রামের মাদক সম্রাট  হাফিজুল্লাহ। গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়, ওই সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।  

পরে কোস্ট গার্ড রামগতি কন্টিনজেন্ট কমান্ডার মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে মাদক আইনে রামগতি থানায় একটি মামলা দায়ের করেন ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। 

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেঃ আবুল কাশেম বিএন জানান, জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে  ব্যক্তির  আইনাগ ব্যবস্থা গ্রহণ হয়েছে। 

মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোভিদ হোসেন জানান, হাফিজ ও মিজু নামে দুই মাদক কারবারিকে ইয়াবা ও গাঁজাসহ আটক করা হয়েছে। মাদকদ্রব্য দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে তাদের বিরুদ্ধে রামগতি থানায় মাদক বিরোধী একাধিক মামলা রয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy