কেডিএ ও কেসিসির যৌথ অভিযানে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

খুলনা ব্যুরো

সারাবাংলা

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) ও খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) যৌথ অভিযানে নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় ৩০টি অবৈধ

2025-11-27T19:54:42+00:00
2025-11-27T19:54:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেডিএ ও কেসিসির যৌথ অভিযানে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
খুলনা ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৭:৫৪ পিএম   (ভিজিট : ৯৫)
X

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) ও খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) যৌথ অভিযানে নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত বাস টার্মিনালের পাশে ময়ূরী সড়কের অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও বিভিন্ন পরিবহনের কাউন্টারগুলো ভেঙে দেয়। এসময় অন্তত ৩০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে ব্যবসায়ীরা জানিয়েছে তারা অনেকেই দীর্গদিন ধরে ব্যক্তি মালিকের কাছ থেকে ইজারা কিংবা ভাড়া নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে। যা বেইনী ভাবে ভেঙ্গে দেওয়া হয়েছে।

কেডিএ কর্তৃপক্ষ জানায়, অবৈধ যায়গায় অবৈধ ভাবে স্থাপনা তৈরী করে দীর্ঘ দিন ধরে দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিলো। বারবার তাদেরকে নোটিশ দিয়ে সরে যেতে বলা হয়েছে। মাইকিংও করা হয়েছে। কিন্তু তারা সরে না যাওয়ায় সেগুলো উচ্ছেদ করা হলো। ৩০টির মতো স্থাপনা ভাঙ্গা হয়েছে। আরো কিছু স্থাপনা আছে সেব মালিকরা ওয়াদা করেছে দ্রুত সময়ের মধ্যে স্থাপনা সরিয়ে নিয়ে যায়গা খালি করে দেবে।

তবে দোকান ও পরিবহন কাউন্টার সংশ্লিষ্টরা জানান, অনেকেই এখানে ব্যক্তি মালিকাধীন জায়গা ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে। বিষয়টি নিয়ে একটি সঠিক নীতিমালা দেওয়ার জন্য কেডিএকে জানালে সেটি তারা না শুনে হঠাৎ করেই তাদের সম্পদ গুড়িয়ে দিয়েছে। ব্যবসায়ীরা আরো জানায় কেডিএ বলেছিলো দোকানগুলো থাকবে কিন্তু কাউন্টারগুলো অপসারণ করতে হবে। সেজন্য তিন মাসের একটি সময় চেয়ে নেওয়া হয়েছে। কাউন্টার মালিকরাও সেইভাবে প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু এক সপ্তাহের মাথায় এসে বুলজোর দিয়ে ভেঙ্গে দিল। এতে কম্পিউটার, এসি, চেয়ার টেবিলসহ সব আসবারপত্র নষ্ঠ হয়েছে। কোন কিছু বের করারও সুযোগ দেইনি। ফলে আমরা আরো বেশি অসহায় হয়ে পড়েছি।

কেডিএর পরিদর্শক (স্টেট) মিরাজ হোসেন বলেন, বার বার তাদের যায়গা খালি করার কথা বললেও তারা কর্ণপাত করেনি। এজন্য আমরা ভেঙে দিলাম। তিনি আরো জানান, সংলগ্ন ময়ূরী সড়কটি ৬০ ফুট চাওড়া করা হবে। এজন্য বাজেটও অনুমোদন হয়েছে কিন্তু যায়গা খালি না করার জন্য সড়ক উন্নয়নের কাজ করা যাচ্ছেনা। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy