নম্বরবিহীন বালুবাহী ড্রাম ট্রাক কেড়ে নিচ্ছে পথচারীদের জীবন

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রধান সড়ক থেকে ধরে গ্রামীণ সরু রাস্তা পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নম্বর ও লাইসেন্স বিহীন ড্রাম

2025-11-28T17:36:26+00:00
2025-11-28T17:36:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নম্বরবিহীন বালুবাহী ড্রাম ট্রাক কেড়ে নিচ্ছে পথচারীদের জীবন
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৫:৩৬ পিএম   (ভিজিট : ১০২)
X

নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রধান সড়ক থেকে ধরে গ্রামীণ সরু রাস্তা পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নম্বর ও লাইসেন্স বিহীন ড্রাম  ট্রাক । ফলে যেমন অহরহ ঘটছে দূর্ঘটনা, মরছে মানুষ এবং সেই সঙ্গে ভারী ও বৃহদাকার এ ড্রামট্রাকের চলাচলের কারণে গ্রামীণ সরু রাস্তা গুলো সহজেই ভেঙ্গে যাচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকার গ্রমীণ অনেক রাস্তা ভেঙ্গে অকেজো হয়ে পড়েছে। 

গত সপ্তাহেও উপজেলার বগাদী সিডি মার্কেট এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যবসায়িকে শুধু চাপা দেয়াই হয়নি বরং ড্রাম ট্রাক তাকে হেঁচড়িয়ে প্রায় ২শ গজ দুরে নিয়ে গেছে। ফলে গুরুতর আহত হয়ে ওই হোন্ডারোহীর মৃত্যু হয়। নিহত ব্যবসায়ি হোন্ডারোহীর নাম কবির মোল্লা (৪০)।  তিনি আড়াইহাজার উপজেলার বগাদী নোয়াপাড়া এলাকার মৃত মজিবুর রহমান মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, শনিবার (২২ নভেম্বর) রাতে  খড়িয়া বাজারের ব্যবসায়ি কবির মোল্লা ঢাকা- বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের বগাদী সিডি মার্কেট এলাকায় রাস্তার পাশে মোটরবাইক নিয়ে দাঁড়িয়েছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলটি সহ কবির মোল্লাকে হেঁচড়িয়ে প্রায় ২০০ গজ দূরে নিয়ে যায়। এতে কবির মোল্লা গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শুধৃ কবির মোল্লাই নন, আড়াইহাজারের বিভিন্ন রাস্তায় নম্বর ও লাইসেন্স বিহীন ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরো কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ২৩ অক্টোবর সকালে নরসিংদী- মদনগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মোল্লারচর এলাকায় ড্রাম ট্রাকের চাপায় দুলাল মিয়া (৪০) নামে এক রিকশা চালক ঘটনাস্থলেই মারা যায়। গত ১৯ সেপ্টেম্বর জাঙ্গালিয়া বাজার থেকে বালু ভর্তি একটি ড্রাম ট্রাক বঙ্গারবাজার নামক স্থানে গ্রামের সরু রাস্তা দিয়ে যাওয়ার সময় খাগকান্দা ইউনিয়নের পাঁচানী এলাকায় ওই এলাকার আওলাদ হোসেনের শিশু পুত্র আলিফ (৪) বাড়ীর পাশে রাস্তায় খেলা করার সময় ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

তাছাড়া বর্তমানে উন্নয়নের যুগ, গ্রাম এলাকায় এখন অনেক বিত্তশালী লোক বড় বড় পাকা স্থাপনা নির্মাণ করছেন। এ সমস্ত স্থাপনায় অবৈধ বালুবহী ড্রাম ট্রাক দিয়ে ইট বালু সরবরাহ করা হয়ে থাকে। ফলে গ্রামীণ সরু রাস্তা গুলো ভারী এ যানবাহনের ভার সইতে না পেরে ভেঙ্গে নষ্ট হয়ে যাচ্ছে। এর প্রতিবাদ করলে প্রভাবশালী সংশ্লিষ্ট ব্যাক্তিরা প্রতিবাদকারীর উপর তেড়ে আসেন এবং চরম খারাপ ব্যবহার করেন। ভয়ে কেউ কথা বলার সাহস পায়না।

এ সমস্ত অবৈধ ড্রাম ট্রাক অবাধে রাস্তায় চলাচল করলে আড়াইহাজারে সড়ক দূর্ঘটনায় মৃত্যুর মিছিল আরো দীর্ঘ হতে থাকবে এবং গ্রামীণ রাস্তাঘাট গুলো নিঃশেষ হয়ে যাবে বলে অনেকে মনের করেন।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফউদ্দিন জানান, ২২ নভেম্বরের ঘটনায় ঘাতক ড্রাম ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। ড্রাম ট্রাকটি পুলিশের জিম্মায় রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy