ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণ বিষয়ে আরডিএ’র আয়োজনে প্রশিক্ষণ

রাজশাহী প্রতিনিধি

সারাবাংলা

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বৃহস্পতিবার ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণ বিষয়ক একটি প্রশিক্ষণের আয়োজন করা হয়। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের

2025-11-28T17:50:02+00:00
2025-11-28T17:50:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণ বিষয়ে আরডিএ’র আয়োজনে প্রশিক্ষণ
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৫:৫০ পিএম   (ভিজিট : ৪৪)
X

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বৃহস্পতিবার ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণ বিষয়ক একটি প্রশিক্ষণের আয়োজন করা হয়। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সভাকক্ষে আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন আরডিএ’র চেয়ারম্যান এস. এম. তুহিনুর আলম। 

ভবন নির্মাণ ও তদারকি সংশ্লিষ্ট কনসালটেন্ট, স্টেকহোল্ডার ও কর্মকর্তাগণের জন্য আয়োজিত এ প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান, পুরকৌশল বিভাগ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 

এছাড়াও প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন আরডিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল্লাহ আল তারিক ও বিশিষ্ট স্ট্রাকচারাল ডিজাইনার ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ার হোসেন, পি. ইঞ্জ। উদ্বোধনী অনুষ্ঠানে আরডিএ’র চেয়ারম্যান এস. এম. তুহিনুর আলম বলেন ভূমিকম্পসহ যে কোন দুর্যোগে রাজশাহীবাসীর জানমালের নিরাপত্তা সবার আগে গুরুত্বপূর্ণ। 

তিনি আরো বলেন, সকলের ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান বলেন অজ্ঞতাবশত অনেক ক্ষেত্রে ভবন মালিকগণ খরচ কমাতে গিয়ে ভবনের মূল ডিজাইনের ব্যত্যয় করেন যা অত্যান্ত ঝুঁকিপূর্ণ। 

তিনি সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ভূমিকম্পের প্রভাবে ক্ষতিগ্রস্থ কয়েকটি ভবনের সচিত্র উদাহরণ তুলে ধরেন এবং এ সমস্ত ভবন ধ্বংসপ্রাপ্ত হওয়ার কারণ বর্ণনা করেন। ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণে করণীয় কি সে বিষয়েও অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান আলোকপাত করেন। 

আরডিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল্লাহ আল তারিক ও বিশিষ্ট স্ট্রাকচারাল ডিজাইনার ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ার হোসেন তাদের দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতালব্ধ জ্ঞান প্রশিক্ষণার্থীদের মাঝে বিনিময় করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy