দুর্নীতি প্রতিরোধ কমিটির মহানগর সভাপতি হওয়ায় লাভলুকে রেডার সংবর্ধনা

রাজশাহী প্রতিনিধি

সারাবাংলা

দুর্নীতি প্রতিরোধ কমিটির রাজশাহী মহানগরের সভাপতি মনোনিত হয়েছেন মেসার্স রহমান ডেভেলপার এন্ড এসোসিয়েটের ব্যবস্থাপনা পরিচালক তৌফিকুর রহমান লাভলু।

2025-11-28T17:51:55+00:00
2025-11-28T17:51:55+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দুর্নীতি প্রতিরোধ কমিটির মহানগর সভাপতি হওয়ায় লাভলুকে রেডার সংবর্ধনা
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৫:৫১ পিএম   (ভিজিট : ৪০)
X

দুর্নীতি প্রতিরোধ কমিটির রাজশাহী মহানগরের সভাপতি মনোনিত হয়েছেন মেসার্স রহমান ডেভেলপার এন্ড এসোসিয়েটের ব্যবস্থাপনা পরিচালক তৌফিকুর রহমান লাভলু। দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দেয়া হয়েছে। 

বৃহস্পতিবার রাজশাহীর রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের (রেডা) পক্ষে তাকে সংবর্ধনা দেয়া হয়। সংগঠনটির কার্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে তৌফিকুর রহমান লাভলুকে ফুল দিয়ে বরণ করে নেন রেডার নেতৃবৃন্দ। পরে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। এসময় নগরীর সনামধন্য ডেভেলপার আল-আকশা ডেভেলপার্স লিমিটেডের পক্ষ থেকেও লাভলুকে সংবর্ধনা জানান প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী ও রেডার সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী। 

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেডার সিনিয়র সহ-সভাপতি ও ড্রিম স্মিথ প্রোপাটিজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ্যাড. এরশাদ আলী ঈশা, সাংগঠনিক সম্পাদক ও রেড ব্রিক প্রোপাটিজের ব্যবস্থাপনা পরিচালক মেজবা উল বারি সওদাগর, ন্সেহনীড় প্রোপাটিজের ব্যবস্থাপনা পরিচালক তরিকুল ইসলাম, এরিস্টক্রাট রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্সের ব্যবস্থাপনা পরিচালক এএইচএম আশিকুল হক, রিচ টাউন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল ইসলাম, মুন প্রোপাটিজের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম, এএনবি ইউনিক রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সোবহান, রেডার সদস্য এবি আকিবুর রহমান, ওয়াসিম রেজা ও আনোয়ার হোসেন রানা। 

২০১৭ সাল থেকে রাজশাহীতে আধুনিক ও উন্নত আবাসন নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে রেডা। রেডার সদস্যরা আশা করছেন, সংগঠনের পাশাপাশি দুদকের দুর্নীতি প্রতিরোধ কমিটিতেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করবেন তৌফিকুর রহমান লাভলু। রাজশাহীর উন্নয়নমূলক কর্মকাণ্ডে রাখবেন বড় ভূমিকা। তার নেতৃত্বে রাজশাহীর ইতিবাচক ভাবমূর্তি দেশব্যাপী আরও বিস্তৃত হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy