পাগলা নদীর তীরে বিজিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তের পাগলা নদীর তীরে বিশেষ অভিযানে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) তিনটি বিদেশী ওয়ান শুটার

2025-11-28T17:54:38+00:00
2025-11-28T17:54:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাগলা নদীর তীরে বিজিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৫:৫৪ পিএম   (ভিজিট : ১০৭)
X

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তের পাগলা নদীর তীরে বিশেষ অভিযানে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) তিনটি বিদেশী ওয়ান শুটার গান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে। রাত আনুমানিক ৯টার দিকে নলডুবি ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সীমান্তপথে অস্ত্র ও গোলাবারুদ চোরাচালানের সম্ভাবনার কথা গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়। এরপরই ৫৯ বিজিবি গত এক মাস ধরে প্রায় ৭৫ কিলোমিটার সীমান্ত জুড়ে নজরদারি ও বিশেষ টহল জোরদার করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকপাড়া বিওপির একটি চৌকস টহল দল সীমান্ত পিলার ১৮৩/৪-এস থেকে প্রায় ২৫ গজ বাংলাদেশের ভেতরে বিশেষ অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় উদ্ধার হয় ০৩টি বিদেশী ওয়ান শুটার গান এবং ০৬ রাউন্ড গুলি। বিজিবির ধারণা, এসব অস্ত্র দেশের অভ্যন্তরে নাশকতা ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহারের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল।

 উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জিডি মূলে শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি।

বিজিবির তথ্যমতে, গত তিন বছরে মহানন্দা ব্যাটালিয়ন বিভিন্ন অভিযানে ১৫ জন আসামি, ৩০টি দেশী-বিদেশী পিস্তল, ৩৯২ রাউন্ড গুলি এবং ৪১টি ম্যাগাজিন উদ্ধার করেছে।

 মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বলেন— “অস্ত্র, গোলাবারুদ, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অপারেশন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy