জয়পুরহাটে র‍্যাবের অভিযানে গণ ধর্ষণ মামলার অন্যতম আসামি গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি

সারাবাংলা

অবশেষে র‌্যাবের জালে আটক হলো জয়পুরহাটে চাঞ্চল্যকর গণ ধর্ষণ মামলার অন্যতম আসামী অনিক। র‌্যাব-৫ জয়পুরহাট এবং র‌্যাব-১৩ দিনাজপুর

2025-11-28T18:24:21+00:00
2025-11-28T18:24:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জয়পুরহাটে র‍্যাবের অভিযানে গণ ধর্ষণ মামলার অন্যতম আসামি গ্রেপ্তার
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৬:২৪ পিএম   (ভিজিট : ৬৩)
X

অবশেষে র‌্যাবের জালে আটক হলো জয়পুরহাটে চাঞ্চল্যকর গণ ধর্ষণ মামলার অন্যতম আসামী অনিক। র‌্যাব-৫ জয়পুরহাট এবং র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার রাতে যৌথ অভিযান চালিয়ে দিনাজপুর শহরের চাউলপট্টি এলাকা থেকে তাকে আটক করে। 

র‌্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্প থেকে শুক্রবার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

র‌্যাব জানায়, গত ৬ অক্টোবর পাঁচবিবি শহরের এক তরুণী সন্ধ্যায় তার বাড়ির লোকজনের সাথে রাগ করে পাঁচবিবি পৌরপার্ক এলাকায় চলে আসে। সেখানে একই এলাকার তার পুর্ব পরিচিত যুবক রবিউলের সাথে দেখা হয়। 

একপর্যায়ে রবিউল তার বন্ধু অনিককে ডেকে নিয়ে কৌশলে ওই তরুণীকে পার্কের ভিতরে নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ঘটনাটি ধর্ষিতা তরুণী তার পরিকারের লোকজনকে জানালে ৯ অক্টোবর পাঁচবিবি থানায় মামলা দায়ের হয়। 

এরপর মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে র‌্যাব যৌথ অভিযান চালিয়ে ধর্ষক অনিককে গ্রেফতার করলো। অনিক একই উপজেলার দমদমা গ্রামের মৃত ওবায়দুলের ছেলে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy