মহেশখালীতে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে গরু-ছাগলকে বিনামূল্যে টিকা প্রদান

মহেশখালী প্রতিনিধি

সারাবাংলা

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর

2025-11-28T18:28:58+00:00
2025-11-28T18:28:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মহেশখালীতে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে গরু-ছাগলকে বিনামূল্যে টিকা প্রদান
মহেশখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৬:২৮ পিএম   (ভিজিট : ২১৩)
X

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ একযোগে কেন্দ্রীয় পর্যায়ে ঢাকায় এবং জেলা ও উপজেলা পর্যায়ে অর্থাৎ সমগ্র দেশব্যাপী উদযাপিত হতে শুরু হয়েছে। 

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ আয়োজনের মধ্যে রয়েছে প্রাণিসম্পদ পদক প্রদান, বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম, র‍্যালি, আলোচনা, সেমিনার, কর্মশালা, প্রদর্শনী ইত্যাদি। এর পরিপ্রেক্ষিত মহেশখালী প্রানিসম্পদ ও পশু হাসপাতালের আয়োজনে সপ্তাহটি পালিত হচ্ছে ।

শুক্রবার (২৮ নভেম্বর) মহেশখালী হোয়ানক ইউনিয়ন এর বানিয়াকাটা স্কুল মাঠে ইউএলও মহেশখালীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।

উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালের ইউএলও ডা: আবদুল্লাহ আল মাসুদের তত্ত্বাবধানে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ, ২০২৫ উপলক্ষে বিনামূল্যে ৬০০ টি গরুকে ক্ষুরা, তড়কা, বাদলা টিকা, প্রায় ৩০০ টি ছাগলকে পিপিআর টিকা, ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, ফ্রি ডিওয়ার্মিং ক্যাম্পেইন এর আওতায় ২৭০ টি গরু ছাগলের মালিককে তাদের পশুর জন্য ফ্রি কৃমিনাশক, ভিটামিন, প্রায় ১০০ জন মালিককে তাদের পশুর ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। 

কার্যক্রমটি সরাসরি পর্যবেক্ষণ করেছেন, পরিচালক বিভাগীয় প্রাণিসম্পদ অফিসের প্রতিনিধি, উপপরিচালক, ভেটেরিনারি পাবলিক হেলথ চট্টগ্রামের ডা: মো: ইজমাল হাসান। 

অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করেছে উপজেলা প্রাণিসম্পদ অফিসের এলইও ডা: মুনতাছির, সুকুমার বাবু ও জাহিদ, সফি, শাহ আলম, ফরিদ, সুজন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy