চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইসমাইল হোসেন (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতরাত আনুমানিক ২টার দিকে নগরীর কোতোয়ালী

2025-11-28T19:06:01+00:00
2025-11-28T19:06:01+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক খুন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৭:০৬ পিএম   (ভিজিট : ১২৭)
X

চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইসমাইল হোসেন (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত রাত আনুমানিক ২টার দিকে নগরীর কোতোয়ালী থানাধীন জেলা পরিষদ মার্কেটের সামনে ছুরিকাঘাতের এই ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন লক্ষ্মীপুর সদরের বাসিন্দা। তবে তিনি চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গিবাজারে থাকতেন।

পুলিশ জানায়, ছিনতাইকারীরা তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে কয়েকজন পুলিশ সদস্য তাকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বলেন, ওই যুবকের হাতে ও বুকে ছুরিকাঘাতের জখম রয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. করিম জানান, ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy