প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৭:০৯ পিএম (ভিজিট : ১০৫)

X
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটেলিয়ান ৫৩ বিজিবির গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, চোরাচালানের উদ্দেশ্যে নদী পথে গবাদিপশু ও মাদকদ্রব্য এনে বিভিন্ন চরে লুকিয়ে রাখা হয়েছে।
এ প্রেক্ষিতে গত রাত ১টা হতে ভোর ৬ টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ মনাকষা ও জহুরপুর বিওপির বিশেষ টহলদল পৃথক পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযানকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন সূর্যনারায়নপুর হতে ২টি গরু এবং শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের গোপালপুর চর হতে ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা। জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় এবং গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।