প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৭:১৭ পিএম (ভিজিট : ১২৬)

X
বরিশাল বাকেরগঞ্জ সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সকল মসজিদে দোয়া মোনাজাত ও ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা অনুষ্ঠিত হয়।
শুক্রবার জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক এবং সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের নির্দেশনায় ও উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির আয়োজনে বাকেরগঞ্জ উপজেলার সকল মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
জুমার নামাজ আদায় শেষে বাকেরগঞ্জ থানা জামে মসজিদে নামাজ আদায় শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নিতে দেখা যায় বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসিরউদ্দিন জোমাদ্দার, সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপি নেতা সিকদার খলিলুর রহমান, পৌর বিএনপি নেতা কাজী সাহ আলম , উপজেলা যুবদল সভাপতি এনায়েত হোসেন খান বিপু, সহ জাতীয়তাবাদী দল বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী বাকেরগঞ্জ থানা মসজিদের উপস্থিত ছিলেন।
দোয়া মোনাজাতের পূর্বে বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসিরউদ্দিন জোমাদ্দার ও সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন তালুকদার শাহিন উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বলেন- গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, সকল মুসুল্লিদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি সবাই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে দেশ ও জাতির কল্যাণে নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করতে পারেন।
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের মধ্যে তবারক বিতরণ করেন বিএনপির নেতাকর্মীরা।