প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৭:২৩ পিএম (ভিজিট : ৭৬)

X
লক্ষ্মীপুরের রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের কাটাখালী নামক স্থানে শুক্রবার বিকেলে মোটসাইকেল ও সিএনজির মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলে মোঃ হৃদয় হোসেন (২৫) এবং ঢাকা নেওয়ার পথে মোঃ নাজমুল হাসান (২৪) এর মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহত মোঃ হৃদয় হোসেন রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের উদনপাড়া গ্রামের আটিয়া বাড়ীর মোঃ শাহাজাহানের ছেলে এবং নাজমুল হাসান তার ঘনিষ্ঠ বন্ধু।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৪টায় কাটাখালি থেকে রামগঞ্জে আসার পথিমধ্যে সিএনজি চালিত একটি অটোরিক্সার সাথে হৃদয় ও নাজমুলকে বহনকারী মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে দুইজনই পাকা সড়কে ছিটকে পড়ে। স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে নিলে কর্মরত ডাক্তার হৃদয় হোসেনের মৃত ঘোষণা করে এবং অবস্থান বেগতি দেখে নাজমুল হাসানকে ঢাকা প্রেফার করে। স্বজনেরা ঢাকা নেওয়ার পথেই নাজমুল হাসান মারা যায়।
রামগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। সিএনজি চালক ঘটনার সাথে সাথেই পালিয়ে যায়।