ভাঙ্গুড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-চারা বিতরণ

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনার ভাঙ্গুড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের বীজ, চারা ও গবাদী পশুর জন্য ওষধ ও টিকাদান কর্মসূচির উদ্বোধন

2025-11-28T19:25:41+00:00
2025-11-28T19:25:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভাঙ্গুড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-চারা বিতরণ
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৭:২৫ পিএম   (ভিজিট : ৭২)
X

পাবনার ভাঙ্গুড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের বীজ, চারা ও গবাদী পশুর জন্য ওষধ ও টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালে সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী অনার্স কলেজ মাঠে  পৌর বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক  সাইদুল ইসলাম বুরুজের সঞ্চালনায় বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। 

তিনি তার বক্তব্যে বলেন, পাবনা-৩ (চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনটি চলনবিল অধ্যষিত পল্লী এলাকা। এ স্থানের অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। কৃষিকাজের মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করে থাকেন। তাই আমি যদি এমপি হতে পারি তাহলে কৃষকদের সর্বোচ্চ সহযোগীতা করে যাব। কৃষকদের কোনো সার ও বীজের অভাব হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন  ভাঙ্গুড়া উপজেলা বিএনপি,র আহবায়ক মোঃ নুর মুজাহিদ স্বপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এড. মজিবর রহমান, সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, ঢাকা উত্তর সিটি বিএনপির নেত্রী এড. আরিফা সুলতানা রোমাসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার  অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ ও সুবিধাভোগি ৫ শতাধিক কৃষক।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy