ইত্যাদির ‘একটা চাদর হবে’ গানের গায়ক জেনস সুমন আর নেই

বিনোদন প্রতিবেদক

বিনোদন

‘একটা চাদর হবে চাদর’ গানটি গেয়ে আলোচনায় আসা কণ্ঠশিল্পী জেনস সুমন আর নেই। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াণ ঘটে তার। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংগীতশিল্পী ও গীতিকার ইথুন বাবু। শুক্রবার দুপুর থেকে বুকে তীব্র ব্যথা অনুভব করছিলেন সুমন। দ্রুত তাকে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাকে আর ফেরানো যায়নি। সেখানেই মারা যান সুমন।

2025-11-28T20:05:47+00:00
2025-11-28T20:05:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইত্যাদির ‘একটা চাদর হবে’ গানের গায়ক জেনস সুমন আর নেই
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৮:০৫ পিএম   (ভিজিট : ১৭০)
X

‘একটা চাদর হবে চাদর’ গানটি গেয়ে আলোচনায় আসা কণ্ঠশিল্পী জেনস সুমন আর নেই। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াণ ঘটে তার। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংগীতশিল্পী ও গীতিকার ইথুন বাবু। 

শুক্রবার দুপুর থেকে বুকে তীব্র ব্যথা অনুভব করছিলেন সুমন। দ্রুত তাকে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাকে আর ফেরানো যায়নি। সেখানেই মারা যান সুমন।

কন্ঠশিল্পী জেনস সুমনের আসল নাম গালিব আহসান মেহেদি। ২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনের ইত্যাদি অনুষ্ঠানে ‘একটা চাদর হবে’ গানটি পরিবেশন করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। দীর্ঘ ক্যারিয়ারে প্রায় ৩০০ গান গেয়েছেন এ শিল্পী।
‘একটা চাদর হবে’—এই একটি গানই তাকে দেশের ঘরে ঘরে পরিচিত করে তোলে। ১৯৯৭ সালে তাঁর প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ প্রকাশের পর একের পর এক শ্রোতাপ্রিয় অ্যালবাম উপহার দেন তিনি ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’সহ আরও অনেক গান।

২০০২ সালে বিটিভির ইত্যাদি অনুষ্ঠানে প্রচারের পর সাড়া ফেলে ‘একটা চাদর হবে’ গানটি। রাতারাতি আলোচনায় চলে আসেন গানটির গায়ক জেনস সুমন। তারপর আরও কিছু গান করেছেন... এরপর দীর্ঘ বিরতি।

জেনস সুমনের প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ প্রকাশিত হয় ১৯৯৭ সালে। তারপর একে একে আসে ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’ ইত্যাদি।

২০০৮ সালে আসে তার সর্বশেষ অ্যালবাম ‘মন চলো রূপের নগরে’। পরবর্তী সময়ে সংগীতে কিছুটা অনিয়মিত হলেও শ্রোতাদের ভালোবাসা কখনোই কমেনি।




  বিষয়:   একটা চাদর হবে  জেনস সুমন  গালিব আহসান মেহেদি  ইত্যাদি 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy