নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর মিছিল, সমাবেশ ও গণসংযোগ

চাটখিল প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা ছাইফ উল্যার মিছিল, সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠিত

2025-11-28T21:42:50+00:00
2025-11-28T21:42:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর মিছিল, সমাবেশ ও গণসংযোগ
চাটখিল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৯:৪২ পিএম   (ভিজিট : ২৩৭)
X

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা ছাইফ উল্যার মিছিল, সমাবেশ ও গণসংযোগ  অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) চাঁটখিল পৌর বাজারে এই মিছিল, সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। 

চাটখিল উপজেলা আমীর মাওলানা মহি উদ্দিন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্যাহ।

শুক্রবার বিকেলে চাটখিল কামিল মাদ্রাসা মাঠ থেকে মিছিলের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। চাটখিল পৌরবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ ও গণসংযোগ শেষে সন্ধ্যায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ সেটি শেষ হয়। অনুষ্ঠানে ৫ হাজারের বেশি নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে চাটখিল উপজেলা জামায়াতে আমীর মাওলানা মহি উদ্দিন হাসান বলেন, সারাদেশে জামায়াতের ঈর্ষণীয় সাফল্য দেখে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের নেতা-কর্মী, প্রার্থীর ওপর আঘাত হানছে। এই এলাকায় যদি কেউ এরকম দুঃসাহস করে, মানুষের জনরোষ থেকে তারা বাঁচবে না। এসময় তিনি বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতির জন্য তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্লাহ বলেন, নোয়াখালী-১ আসন দাঁড়িপাল্লার আসন। দাঁড়িপাল্লার নির্বাচিত হলে এই আসনের দুটি পৌরসভাসহ পুরো এলাকাকে আধুনিকায়নের করা হবে। এই এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে সকল পর্যায়ে উন্নয়ন কাজ করা হবে ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লা নির্বাচিত হলে এলাকায় চাঁদাবাজ, সন্ত্রাস, টেন্ডারবাজের কবর রচনা করা হবে। এদেশে আর কোন চাঁদাবাজকে মানুষ চায় না, সন্ত্রাসীদেরকে মানুষ চায় না, টেন্ডারবাজকে মানুষ চায় না। 

এসময় তিনি নেতাকর্মীদেরকে বিজয় অর্জন করা পর্যন্ত সকলকে মাঠে থাকার অনুরোধ জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চাটখিল উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ওমর ফারুক, পৌর আমীর মাওলানা মো. আক্তার হোসেন, উপজেলা সেক্রেটারি মো. নূর হোসাইন রিয়াজসহ উপজেলা ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy