ডার্ক কমেডি থ্রিলার ‘টাকা’ এখন ইউটিউবে

বিনোদন ডেস্ক

বিনোদন

টাকা নিয়ে হইচই, কে নিবে আর কে ছেড়ে দিবে এর মাঝে কেউ হালাল পথে চলে, কেউ আবার শর্টকাট

2025-11-29T11:08:34+00:00
2025-11-29T11:25:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জোভান ও কেয়া পায়েল অভিনীত
ডার্ক কমেডি থ্রিলার ‘টাকা’ এখন ইউটিউবে
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ১১:০৮ এএম  আপডেট: ২৯.১১.২০২৫ ১১:২৫ এএম  (ভিজিট : ৯৩)
X

টাকা নিয়ে হইচই, কে নিবে আর কে ছেড়ে দিবে এর মাঝে কেউ হালাল পথে চলে, কেউ আবার শর্টকাট পথ বেছে নেয়। এমনই অর্থলোভ ও শর্টকাট মানসিকতার গল্প নিয়ে জাগো এন্টারটেইনমেন্ট ইউটিউবে চ্যানেলে মুক্তি পেয়েছে ডার্ক কমেডি থ্রিলার নাটক ‘টাকা’। 

তারেক রহমানের রচনা ও পরিচালনায় নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী কেয়া পায়েল। জোভানের চরিত্রে থাকছে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও ডার্ক কমেডির এক ভিন্ন রূপ, যা দর্শকদের জন্য চমক হিসেবে কাজ করবে।

নাটকটিতে আরও অভিনয় করেছেন শিবা সানু, ডন হক, আরমান পারভেজ মুরাদ, এ কে আজাদ সেতু, পারভেজ সুমন ও সাইমুম সাজিদ।

নাটকটির চিত্রগ্রাহক হিসেবে দায়িত্ব পালন করেছেন সুমন হোসেন, সঙ্গীত পরিচালনায় আছেন সাইদ নাফিস, শিল্প নির্দেশনায় কামরুজ্জামান সুমন এবং মেকআপ শিল্পী হিসেবে কাজ করেছেন মাসুদ রানা।

নাটকটি প্রযোজনা করেছে জাগো এন্টারটেইনমেন্ট। প্রযোজক হিসেবে রয়েছেন নাজমুল হুদা শাপলা, নির্বাহী প্রযোজক মাসুদ মুনসুর এবং সমন্বয়ের দায়িত্বে ছিলেন উদয় চৌধুরী।

ডার্ক কমেডি ও থ্রিলারের সংমিশ্রণে নির্মিত এই নাটকটি আজ ইউটিউবে মুক্তি পেয়েছে জাগো এন্টারটেইনমেন্টের অফিসিয়াল চ্যানেলে। ইতোমধ্যে দর্শকদের মধ্যে নাটকটি ঘিরে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।




  বিষয়:   জোভান  কেয়া পায়েল  টাকা  ইউটিউব  জাগো এন্টারটেইনমেন্ট 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy