সব মার্জিন তুলে দেওয়া হয়েছে, যত ইচ্ছা আমদানি করা যাচ্ছে: গভর্নর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশে এই মূহুর্তে ডলার সংকট না থাকায় যত ইচ্ছা আমদানি

2025-11-29T11:36:26+00:00
2025-11-29T12:40:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সব মার্জিন তুলে দেওয়া হয়েছে, যত ইচ্ছা আমদানি করা যাচ্ছে: গভর্নর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ১১:৩৬ এএম  আপডেট: ২৯.১১.২০২৫ ১২:৪০ পিএম  (ভিজিট : ৫৮)
X

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশে এই মূহুর্তে ডলার সংকট না থাকায় যত ইচ্ছা আমদানি করা যাবে।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, মূল্যস্ফীতি কমাতে ডলার এক্সচেঞ্জ রেট বাজার ভিত্তিক করা হয়েছে, এতে আমরা সফল হয়েছি। আমরা যত ইচ্ছে আমদানি করতে পারি, ব্যাংকিং খাতে আমদানিতে কোনো সমস্যা নেই। কারণ সব মার্জিন উঠিয়ে দেওয়া হয়েছে।

যদি কেউ আমদানি করতে না পারে; সেটা তার নিজের সমস্যা মন্তব্য করে ড. মনসুর বলেন, আমদানি করার পর টাকা নিয়ে আসা ব্যবসায়ীদের দায়িত্ব।

দেশে ডলার সংকট নেই জানিয়ে তিনি আরও বলেন, রমজানকে কেন্দ্র করে এখনো পর্যন্ত কোন শঙ্কা নেই  আমদানিতে। প্রতিটি পণ্যের আমদানি বেশি হয়েছে।





  বিষয়:   গভর্নর  আহসান এইচ মনসুর  বাংলাদেশ ব্যাংক 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy