পোরশায় নিষিদ্ধ রিং জাল পুড়িয়ে ধ্বংস

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর পোরশায় পূনর্ভবা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত রিংজাল আটক করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।শুক্রবার বিকাল ৪টা থেকে

2025-11-29T12:10:25+00:00
2025-11-29T12:56:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পোরশায় নিষিদ্ধ রিং জাল পুড়িয়ে ধ্বংস
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ১২:১০ পিএম  আপডেট: ২৯.১১.২০২৫ ১২:৫৬ পিএম  (ভিজিট : ৮৪)
X

নওগাঁর পোরশায় পূনর্ভবা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত রিংজাল আটক করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
 
শুক্রবার বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত নিতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত মেইন পিলার ২৩১ হইতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টেকঠা এলাকায় পূর্ণভবা নদীতে অভিযান চালিয়ে ১০টি রিংজাল ও ১টি সুতিজাল জব্দ করা হয়। মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ তৎসংলগ্ন বিধিমালা ১৯৮৫ বাস্তববায়নে স্থানীয় প্রশাসন ও বিজিবি এর যৌথ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ নাবিলা ফেরদৌস।

এতে সহযোগিতা করেন নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কতৃপক্ষ। নেতৃত্বদেন মৎস্য কর্মকর্তা শামীম রেজা। অভিযানে জব্দকৃত জাল গুলি নিতপুর বিওপির সামনে ফুটবল খেলা মাঠে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy