নেত্রকোনা-২ আসনে বিএনপি প্রার্থীর ফ্রি মেডিকেল ক্যাম্প

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

সারাবাংলা

নেত্রকোনা-২, সদর-বারহাট্রা আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের

2025-11-29T12:18:29+00:00
2025-11-29T13:03:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নেত্রকোনা-২ আসনে বিএনপি প্রার্থীর ফ্রি মেডিকেল ক্যাম্প
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ১২:১৮ পিএম  আপডেট: ২৯.১১.২০২৫ ১:০৩ পিএম  (ভিজিট : ১৫৩)
X

নেত্রকোনা-২, সদর-বারহাট্রা আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের তত্বাবধানে এবং সহধর্মিনী ডা. লুৎফা হকের সহযোগিতায় শুক্রবার ৮ শতাধিক লোকের ফ্রি চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে।

সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের লক্ষীপুর আসদআটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপির সভাপতি ধানের শীষ মনোনিত প্রার্থী অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। 

এ উপলক্ষে আলোচনা সভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন বিএনপি প্রার্থীর সহধমিণী ডা. লুৎফা হক, জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এস.এম মনিরুজ্জামান দুদু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস.এম শফিকুল কাদের সুজা জেলা কৃষকদলের সভাপতি সালাউদ্দিন খান মিলকী, পৌর বিএনপির সহ-সভাপতি মো. কামরুল হক প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের ৩১ দফার মধ্যে ২৬নং দফায় জনস্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসার কথা উল্লেখ করেছেন। এরই ধারবাহিকতায় আর্ত-মানবতায় সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প নিয়মিত চলছে।

আসন্ন নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে দেশের প্রতিটি নাগরিকের শতভাগ চিকিৎসাসেবা নিশ্চিতকল্পে দিনরাত কাজ করবে। বিগত দেড় দশক ফ্যাসিস্ট স্বৈরাচারী পলাতক শেখ হাসিনা দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে দুনীর্তির আখড়ায় পরিনত করেছিল। তিনি বিএনপির চেয়ারপার্সন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতায় সকলের নিকট দোয়া কামনা করে বলেন, বিএনপি দেশের উন্নয়নে বিশ্বাসী। 
                                                                                            
                                                                                             





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy