দেওয়ানগঞ্জে ৬৮তম আখ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার জিল বাংলা সুগার মিলস-এর ২০২৫-২৬ সালের ৬৮তম আখ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল

2025-11-29T12:49:21+00:00
2025-11-29T12:59:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেওয়ানগঞ্জে ৬৮তম আখ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ১২:৪৯ পিএম  আপডেট: ২৯.১১.২০২৫ ১২:৫৯ পিএম  (ভিজিট : ৭১)
X

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার জিল বাংলা সুগার মিলস-এর ২০২৫-২৬ সালের ৬৮তম আখ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে মিলের কেইন ক্যারিয়ার প্রাঙ্গণে আখচাষি দলিলুর রহমান আখ নিক্ষেপের মাধ্যমে মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আলম।

মিল কর্তৃপক্ষ জানায়, চলতি মৌসুমে ৭১ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার ৫০০ মেট্রিক টন চিনি উৎপাদন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও মিলের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) রশিদুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব ও পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) ড. আলীম খান, প্রধান (সিপিই), বিএসএফসি ড. জেবুন নাহার ফেরদৌস।

এছাড়া মিলের কর্মকর্তা-কর্মচারী, আখ চাষি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ বহু গণ্যমান্য ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy