ঈদগাঁওয়ে আইডিয়াল ট্রাস্ট পিইসি মেধাবৃত্তিতে গ্রামার স্কুল সেরা

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের ঈদগাঁওয়ে আইডিয়াল ট্রাস্ট পিইসি মেধাবৃত্তি পরীক্ষায় গ্রামার স্কুল এ বছর উপজেলার সর্বোচ্চ কৃতিত্ব অর্জন করেছে। এ প্রতিষ্ঠানের

2025-11-29T13:01:17+00:00
2025-11-29T13:06:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদগাঁওয়ে আইডিয়াল ট্রাস্ট পিইসি মেধাবৃত্তিতে গ্রামার স্কুল সেরা
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ১:০১ পিএম  আপডেট: ২৯.১১.২০২৫ ১:০৬ পিএম  (ভিজিট : ৭৬)
X

কক্সবাজারের ঈদগাঁওয়ে আইডিয়াল ট্রাস্ট পিইসি মেধাবৃত্তি পরীক্ষায় গ্রামার স্কুল এ বছর উপজেলার সর্বোচ্চ কৃতিত্ব অর্জন করেছে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ট্যালেন্টপুল, ইউনিয়ন এবং সাধারণসহ তিন ক্যাটাগরিতেই অসাধারণ চমক দেখিয়ে শিক্ষাঙ্গনে নতুন দৃষ্টান্ত স্থাপন  করেছে।

প্রাপ্ত তথ্য জানা গেছে, আইডিয়াল ট্রাস্ট পিইসি মেধাবৃত্তিতে মোট ১৫ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ৬ জন ট্যালেন্টপুল, ইউনিয়নে ১ম ও ২য় স্থান, এবং ৭ জন সাধারণ বৃত্তি লাভ করেন।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হলেন- আল রাইয়ান (জেলায় ১০ম), মোহনা সুলতানা স্বর্ণা (জেলায় ৩৫তম), আব্দুল্লাহ ফাহমিদ আলভী (জেলায় ৩৬তম), আরনিকা হাসান নোভা (জেলায় ৪১তম), রাইসা মনি (জেলায় ৪৩তম) ও রাহামা বিনতে রহমান (জেলায় ৪৪তম)।

ইউনিয়ন বৃত্তিপ্রাপ্তরা হলেন-১ম স্থান: আয়ান ইবনে হুসাইন, ২য় স্থান: শামিমুল ইসলাম, সাধারণ বৃত্তিপ্রাপ্তরা হলেন- ওয়াকিয়া হামিদ তাকিয়া, মোঃ রাহাত কালাম, সানিয়া আফনান রিশফা, ফুয়াদ আল-হাসান, সাবিহা মনজু সুবাহ, আবরার ফারুক নিবিড় ও মারুফ নূর আবরার। 

প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, নিয়মিত ক্লাস, ব্যক্তিগত যত্ন, ক্লাস টেস্ট ও মডেল টেস্ট এসবের সমন্বিত প্রয়াসই শিক্ষার্থীদের এ সাফল্যের মূল চাবিকাঠি। তিনি আরও জানান, মানসম্মত শিক্ষা ও নৈতিকতা শিক্ষার্থীদের মাঝে সমানভাবে গড়ে তোলাই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য।

স্থানীয় অভিভাবকরা এ গৌরবময় অর্জনে আনন্দ প্রকাশ করে বলেন, ঈদগাহ গ্রামার স্কুল এলাকার শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy