পাবনার নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

পাবনার নবাগত জেলা প্রশাসক শাহেদ মোস্তফা পাবনা প্রেসক্লাবে শনিবার দুপুরে প্রেসক্লাব ভিআইপি মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।পাবনা

2025-11-29T13:34:18+00:00
2025-11-29T13:38:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাবনার নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ১:৩৪ পিএম  আপডেট: ২৯.১১.২০২৫ ১:৩৮ পিএম  (ভিজিট : ৭৩)
X

পাবনার নবাগত জেলা প্রশাসক শাহেদ মোস্তফা পাবনা প্রেসক্লাবে শনিবার দুপুরে প্রেসক্লাব ভিআইপি মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। 

পাবনা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় ও প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নবাগত জেলা প্রশাসক শাহেদ মোস্তফা বলেন, আমি নতুন এসেছি। এ জেলায় শান্তি শৃঙ্খলা আর সুষ্ঠুভাবে জেলার সকল কার্যক্রম পরিচালনার জন্য সাংবাদিকদের সহযোগিতা ছাড়া একার পক্ষে সম্ভব নয়। 

জেলা প্রশাসক শাহেদ মোস্তফা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, নানা শ্রেণির মানুষ এখন ডিজিটাল হয়রানীর শিকার হচ্ছেন। এআই ছবি দিয়ে ভিডিও তৈরী করে হয়রানি ও ব্লাকমেইল করা হচ্ছে। এ বিষয়টি ফ্যাক্ট চেক করে সংবাদ পরিবেশনের জন্য আহবান জানান। 

তিনি বলেন, নির্বাচনে আগ মুহুর্তে আমার পাবনাতে পোস্টিং মানে বুঝতে পারছেন সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে আমার আগমন।  সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করাই এখন মূল দায়িত্বের মধ্যে পড়েছি। শান্তিপূর্ণ ভোটগ্রহণ হলে সঠিক জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসবেন।  নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পাদন করতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন উল্লেখ্য করে তিনি বলেন, জনপ্রশাসনের তথ্য পাওয়ার আগে গণমাধ্যম পেয়ে থাকে। তাই গণমাধ্যমের সহযোগিতা বিশেষ ভাবে প্রয়োজন। 

নির্বাচন কেন্দ্রীক নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ইতোমধ্যে নির্বাচন কমিশন জানিয়েছেন তিন স্তরের নিরাপত্তার ব্যাপারে। কেন্দ্রের নিরাপত্তা, মোবাইল স্টাইকিং ফোর্স ও রিজার্ভ ফোর্স এই তিন নিরাপত্তার দায়িত্বে থাকবেন। 

মতবিনিময় সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবীদ প্রফেসর শিবজিত নাগ, পাবনা প্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, সাবেক সভাপতি রুমী খোন্দকার, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সাবেক সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, সাংবাদিক হাবিবুর রহমান স্বপন। 

মতবিনিময় সভায় পাবনায় কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা, ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই নবাগত জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানানো হয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy